
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব বলেন। এসময় তিনি পেঁয়াজের পাশাপাশি বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে করা গণশুনানির কথা উল্লেখ করে বলেন, শুনানিতে কেউ বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে মতামত দেয় নি।
খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দেন। তারপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো। তখন আদালত বলতে পারত, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেন রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু আদালত সেটা না করে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন। ১৩ তারিখ থেকে আদালত বন্ধ হয়ে যাবে। সময় আসছে, দিন আসছে, মানুষ মাঠে নামবে। জোর করে হলেও সব অধিকার আদায় করে নেবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক নারী ঐক্যের সদস্য লাকী বেগম, অ্যাডভোকেট শিউলি সুলতানাসহ নাগরিক নারী ঐক্যের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



