জুমবাংলা ডেস্ক : পয়লা বৈশাখে বর্ষবরণ উপলক্ষে নগরবাসীর সার্বিক নিরাপত্তাসহ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার আওতায় থাকবে। ফলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Advertisement

বর্ষবরণের উৎসবের এ দিনটি ঘিরে রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে যানবাহন চলাচলের ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

বৈশাখের প্রথম দিন রাজধানীর যেসব রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল-

১. বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর

২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস ভবন-কদম ফোয়ারা

৩. মৎসভবন-শাহবাগ-কাঁটাবন

৪. পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং

৫. বকশি বাজার-শহীদ মিনার-টিএসসি

৬. শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর

৭. নীলক্ষেত-টিএসসি

যান চলাচলে বিকল্প সড়কসমূহ-

১. মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চানখাঁরপুল-গুলিস্তান

২. রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান

৩. মহাখালী-সাতরাস্তা-মগবাজার-রাজমণি-ইউবিএল-গুলিস্তান

৪. ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও

৫. ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটিঙ্গেল-পল্টন-মতিঝিল

৬. কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর-সোনারগাঁও-ফার্মগেট

৭. কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর-মগবাজার-কাকরাইল-রাজমণি-ক্রসিং-গুলিস্তান-মতিঝিল

এ দিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বর্ষবরণে অন্যান্য বছরের চেয়ে এবার একটু ভিন্নতা থাকবে। সেটি হলো, মেলায় পান্তা-ইলিশ ও খাবারের দোকান থাকবে না। অনুষ্ঠানটি সীমিত সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে। দুপুর ১টার পরে আর কেউরে রমনা ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।’

এ ছাড়া আগত দর্শনার্থীদের দ্রুত ফিরে যাওয়া নিশ্চিত করতে দুপুর ২টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি প্রধান।

৫০০০ ভিসা ইস্যু করতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.