Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদের চিলেকোঠা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহীদ আহমেদ (৩৬) ও মর্জিনা (২২)। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহীদকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী মর্জিনার লাশ ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, শহীদ-মর্জিনা গোপনে বিয়ে করেছিল। তাদের জন্য সবাই যেন দোয়া করে। পুলিশের ধারণা, স্ত্রী মর্জিনাকে হত্যার পর শহীদ নিজে আত্মহত্যা করেছে।

পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘরে একটি চিরকুটে ড্রামে আরেকজনের লাশ আছে বলে লেখা ছিল। পরে ড্রাম তল্লাশি করে এক তরুণীর লাশ পাওয়া যায়। সেখানে বলা হয় এই তরুণীর নাম মর্জিনা। গোপনে তারা বিয়ে করেছে। প্রাথমিকভাবে একজনকে হত্যার পর আরেকজন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.