
বাপ্পী আরো জানান, মুশফিক নিজেই তোরার স্কুলের (বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষিকা ও বাবার সঙ্গে যোগাযোগ করে তার পড়ালেখার যাবতীয় খরচ একাই বহন করবে বলে জানিয়ে দিতে বলেন। প্রাথমিকভাবে কলেজে ভর্তি, পোষাক আর বইয়ের জন্য কিছু অর্থ পাঠিয়ে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। শনিবার তোরার হাতে এই টাকা তুলে দেন বাপ্পী ও সামীর হোসেন মিশু।
এছাড়া তোরাকে একটি ব্যাংক একাউন্ট খুলে দেয়া হয়েছে। কলেজ শুরু হলে সেখানে প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃত্তি হিসেবে দেবেন মুশফিক, যা দিয়ে অনায়াসে তোরা লেখাপড়ার খরচ বহন করতে পারবে। ভবিষ্যতে ফরম ফিল-আপ ও রেজিষ্ট্রেশন ফি’র জন্যেও আলাদা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মুশফিক।
শুধু ক্রিকেটার হিসেবেই নন, মানুষ হিসেবেও যে মুশফিক বড় মনের একজন মানুষ তার প্রমাণ আরো একবার দিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



