আন্তর্জাতিক ডেস্ক : বিপ্লবী ভগৎ সিংয়ের চরিত্রে বাড়িতে বসে অভিনয় করতে গিয়ে মারা গেছে ভারতের এক কিশোর। ১২ বছরের শ্রেয়াংশ স্কুলের নাটক থেকে ভগৎ সিংয়ের কথা জানতে পারে। সেখানে সে ওই চরিত্রে অভিনয় করতে পারেনি। তার পরিবর্তে তাকে দেওয়া একজন পুলিশের ভূমিকা। এরপর বাড়ি ফিরে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য একা একাই অনুকরণ করতে যায়। তাতেই ঘটল বিপত্তি।
শ্রেয়াংশ মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে থাকত সে। কিশোরের পরিবারের দাবি, সদ্যই তার স্কুলে ভগৎ সিংকে নিয়ে একটি নাটক করা হয়। ওই নাটকে পুলিশের চরিত্রে অভিনয়ও করেছিল স্কুলছাত্র। তবে বিপ্লবী চরিত্র মন ছুঁয়ে গিয়েছিল তার। ফাঁসির দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল বলেই জানায় কিশোরের পরিবার। স্কুল থেকে বাড়ি ফেরার পরেও বারবার মায়ের কাছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য নিয়ে কথা বলতে থাকে। এই ঘটনায় ভেঙে পড়েছে কিশোরের পরিবার। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি দেখে শিক্ষা নিয়ে এই ধরনের নাটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


