
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান। এদের প্রত্যেকেই আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এবং প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। অন্যদিকে, ভারতের আকাশ সিং এবং রবি বিষ্ণয়কে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন, এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ ভারতীয়দের সামনে যখন উদযাপনে ব্যস্ত বাংলাদেশ যুব দল, সেসময় টিভি সম্প্রচারের ক্যামেরায় দেখা যায় দুদলের খেলোয়াড়দের জটলা ও ধাক্কাধাক্কি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



