স্পোর্টস ডেস্ক: গ্রুপের দ্বিতীয় ম্যাচ জয়ের পরই বাংলাদেশ হকি দলের এশিয়ান গেমস নিশ্চিত হয়েছে। এখন চলছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই মিশনের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ শনিবার ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ের সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

Advertisement

জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। একটি করে করেছেন রোমান সরকার ও রাকিবুল ইসলাম। থাইল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন চানাচোল রাংনিউম।

প্রতিপক্ষের মাঠে দশ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফিল্ড গোলে থাইল্যান্ডকে এগিয়ে নেন চানাচোল রাংনিউম। । এরপরের গল্প শুধুই বাংলাদেশের। ২২ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নারে গোল করে জোড়া গোল পূরণ করেন আশরাফুল। চতুর্থ কোয়ার্টারে মাত্র একটি গোল করতে পারে বাংলাদেশ। ৪৭ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

আরেক সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওমান। আগামীকাল বিকেল ৩টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।

এর আগে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচই জিতে নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়া ও শ্রীলংকাকে ৩-১ ব্যবধানে হারানোর পর সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। এতে এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত হয় লাল-সবুজের দলের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.