Advertisement
স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে দুর্দান্ত গোল করেন বাংলাদেশের মনিকা চাকমা৷ আন্তর্জাতিক মানের এই গোল মুগ্ধ করেছে ফিফা-কেও!

ফিফা যখন কোনো ফুটবলার-কে ‘ম্যাজিকাল’ বা জাদুকরী আখ্যা দেয়, বুঝতে হবে যে সেই খেলোয়াড় সাধারণ নয়৷

এমনই অসাধারণের শিরোপা জুটলো বাংলাদেশের তরুণ ফুটবলার মনিকা চাকমার ভাগ্যে৷

সদ্য সমাপ্ত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করেন তিনি৷ তাঁর এই গোলের ভিডিও স্বাভাবিকভাবেই খুব দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে৷

শুধু তাই নয়, তাঁর এই দুর্দান্ত গোলের বর্ণনা দিতে ফিফা ব্যবহার করেছে ‘ম্যাজিকাল মনিকা’ শিরোনাম!

উল্লেখ্য, ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করা হলে তা নিয়ে আস্তে আস্তে বাড়তে থাকে আগ্রহ৷ মেসি বা রোনাল্ডোর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারদের মতোই দক্ষ বাংলাদেশের মনিকা, এমন কথাও উঠতে থাকে সেখানে৷

একাধিক ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বর্তমানে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷ শুধু একটি চ্যানেলেই ভিডিওটি দেখা হয় প্রায় ৪৮০,০০০ বার৷ আর শেয়ার করা হয় প্রায় ৫,০০০ বার৷

মনিকার এই নজরকাড়া পারফরম্যান্সের ফলে নতুন করে উদ্যম পাচ্ছে বাংলাদেশে নারীদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের কথা৷

পরবর্তী মেসি বা রোনাল্ডো কি বাংলাদেশ থেকেই উঠে আসবে?

https://youtu.be/HH_SlMfALgI

সূত্র : ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google