Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ফিফা র‌্যাংকিংয়ে আরও একধাপ এগুচ্ছে আর্জেন্টিনা
খেলাধুলা ফুটবল

ফিফা র‌্যাংকিংয়ে আরও একধাপ এগুচ্ছে আর্জেন্টিনা

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 16, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।

ফিফা র‌্যাংকিংয়ে আরও একধাপ এগুচ্ছে আর্জেন্টিনা
ফাইল ছবি
Advertisement

এদিকে বিশ্বকাপ যত এগুচ্ছে, ততই দুর্বোধ্য হয়ে উঠছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লা আলবিসেলেস্তারা। মেসি একাই করেছেন ৫ গোল।

লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি যেন দুর্দান্ত ফর্মেই রয়েছে। যে কারণে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে অনেকেই হট ফেবারিটের জায়গায় স্থান দিচ্ছেন। অনেকেই বলছেন, এমন চলতে থাকলে মেসির হাতে বিশ্বকাপ ওঠাটা বিস্ময়কর কিছু হবে না।

তো বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ সুসংবাদ। ফিফা র‌্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে আসছে মেসির আর্জেন্টিনা। এরই মধ্যে তারা রয়েছে চতুর্থ স্থানে। ব্রাজিল, বেলজিয়াম এবং ফ্রান্স রয়েছে আর্জেন্টিনার আগে।

আগামী সপ্তাহে যে র‌্যাংকিং প্রকাশিত হতে যাচ্ছে, তাতে আর্জেন্টিনা উঠে আসবে তৃতীয় স্থানে। র‌্যাংকিং প্রকাশের আগেই এই খবর জানিয়েছে, আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস অনলাইন টিওয়াইসি স্পোর্টস।

শুধু তাই নয়, রেটিং পয়েন্টে ব্রাজিলের খুব কাছাকাছিও পৌঁছে যাবে আর্জেন্টিনা। ব্রাজিল রয়েছে বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বরে এবং আগামী সপ্তাহে প্রকাশিবত্য র‌্যাংকিংয়েও তারা এক নম্বরেই থাকবে।

উয়েফা নেশন্স লিগে খুব বাজে খেলতে থাকা ফ্রান্সকে তৃতীয় স্থান থেকে সরিয়ে দেবে আর্জেন্টিনা। তবে বেলজিয়াম দ্বিতীয় স্থানেই থাকবে। ২০২২ বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হতে যাচ্ছে এই বেলজিয়াম।

আগামী সপ্তাহে প্রকাশিতব্য ফিফা র‌্যাংকিংয়ের সেরা ১০

১. ব্রাজিল, রেটিং পয়েন্ট: ১৮৩৮

২. বেলজিয়াম, রেটিং পয়েন্ট: ১৮২২

৩. আর্জেন্টিনা, রেটিং পয়েন্ট: ১৭৮৪

৪. ফ্রান্স, রেটিং পয়েন্ট: ১৭৬৫

৫. ইংল্যান্ড, রেটিং পয়েন্ট: ১৭৩৮

৬. ইতালি, রেটিং পয়েন্ট: ১৭১৮

৭. স্পেন, রেটিং পয়েন্ট: ১৭১৭

৮. নেদারল্যান্ডস, রেটিং পয়েন্ট: ১৬৭৯

৯. পর্তুগাল, রেটিং পয়েন্ট: ১৬৭৯

১০. ডেনমার্ক, রেটিং পয়েন্ট: ১৬৬৫।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

জুন 16, 2026
Latest News
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa