Advertisement

‘সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আমার মেজো মেয়ে দিয়া খানম মীমের মৃ”ত্যু হয়। নতুন করে আমাদের মাঝে আবারও মীম ফিরে এসেছে। আমি আবারও মীমের বাবা হয়েছি’ -আবেগ-আপ্লুতকণ্ঠে এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন গতবছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন নামক বাসচাপায় নিহত শিক্ষার্থী মীমের বাবা জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গতকাল সোমবার আমাদের ঘর আলো করে আবারও ফিরে এসেছে মীম। খোদার কাছে লাখ লাখ শুকরিয়া।’ এদিন দুপুর ১২টা ৪৭ মিনিটে আবারও কন্যা সন্তানের বাবা হন জাহাঙ্গীর হোসেন। তিনি নবাগত এই সন্তানের নামও রেখেছেন মীম এবং তার মাঝেই হারানো মীমকে খুঁজে পেয়েছেন জাহাঙ্গীর হোসেন।

পুনরায় কন্যা সন্তানের বাবা হতে পেরে কেমন উপলব্ধি হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবারও আমি কন্যা সন্তানের বাবা হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমরা বারবার আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য প্রার্থনা করতাম। মহান রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আবারও কন্যা সন্তানের বাবা বানিয়েছেন। এজন্য আমি আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া জানাই।’

মীমের বাবা জাহাঙ্গীর হোসেন আরো বলেন, ‘আমার মেয়ে মীমের মৃত্”যুর ঘটনায় সারাদেশের মানুষ আমার পাশে যেভাবে ছিল এজন্য আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ। হারানো মীমকে আল্লাহ যেন ভালো রাখেন। সেই সাথে দেশের সর্বস্তরের মানুষের কাছে আমার নতুন মীমের জন্য দোয়া চাই। আমরা যেন আমাদের নতুন মীম ও একমাত্র ছেলে রিয়াদুল ইসলাম আরাফাতকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারি।’

ফিরে এলো দুর্ঘটনায় নিহত সেই মীম!

এদিকে, মীমের মা রোকসানা বেগম নিউজজিকে বলেন, ‘আমার মীম যখন সড়ক দুর্ঘটনার শিকার হয়, তখন তার মৃ”ত্যুর খবর শুনে আমার বুক ছিঁড়ে কান্না আসে, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। নিজেকে সামলাতে পারিনি। কারণ মীম ছিল আমার একমাত্র মেয়ে। মহান সৃষ্টিকর্তা মুখ ফিরে তাকিয়েছেন। আদ-দ্বীন হসপিটালে আমার নতুন কন্যার জন্ম হয়েছে। তার নামও আমরা মীম রেখেছি।’

নবজাতকের নাম মীম রেখেছেন কেন? এমন প্রশ্নের জবাবে মীমের মা বলেন, ‘আমাদের আগের সন্তানের নাম মীম ছিলে। তাকে আমরা অনেক ভালোবাসতাম। তাছাড়া সেও কন্যা সন্তান ছিল। আমাদের এই সন্তানও কন্যা সন্তান; তাছাড়া মীমকে ছোটবেলায় যেমন দেখতো নতুন মীমও একই রকম হয়েছে। আমরা ওর মাঝেই হারানো মীমকে খুঁজে পেতে চাই। এই কারণে আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নবাগত সন্তানের নাম মীম রাখব, ঠিক তাই রেখেছি।’

প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয় দুই শিক্ষার্থী। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম। এ ঘটনায় আরো ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.