আবেদন ফি ছাড়াই অর্থ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

জুমবাংলা ডেস্ক : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) একটি প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 অর্থ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, লাগছে না কোনো আবেদন ফি
Advertisement

আবেদন করতে লাগছে না কোনো ফি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এসডিএফ পাঁচ বছর মেয়াদি ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পে দুই পদে লোকবল নেয়া হবে।

১. পদের নাম: ব্যবস্থাপক (হেলথ অ্যান্ড নিউট্রিশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস পাস। চিকিৎসক হিসেবে সরকারি/বেসরকারি/অন্য কোনো সংস্থায় ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫২,০০০-৯১,০০০ টাকা।

২. পদের নাম: জেলা কর্মকর্তা (অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন)
পদসংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্স/এমবিএ/এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। হিসাব ব্যবস্থাপনায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৫,০৫০-৪৪,১৭৫ টাকা।

যেভাবে আবেদন করতে হবে:

আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মুঠোফোন নম্বর, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময় আগামী ২৩ মার্চ ২০২৩ পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.