Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ফুলছড়িতে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, চালক নিহত
বিভাগীয় সংবাদ রংপুর

ফুলছড়িতে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, চালক নিহত

By Shamim RezaAugust 24, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীরবাজার-বাদিয়াখালী সড়কে একটি বেইলি সেতু ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ট্রাকচালক মারা গেছেন।

সড়কের ছালুয়া এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম রাজবাড়ি সদর উপজেলার সজলকান্দি গ্রামের আজাদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ট্রাকচালকের ভাতিজা ও সহকারী তরিকুল ইসলাম (২৫)।

ফায়ার সার্ভিস ও ফুলছড়ি থানার পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রাক সদর উপজেলার বাদিয়াখালী হয়ে ফুলছড়ি উপজেলা সদর কালীরবাজারের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি ছালুয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি স্টিলের বেইলি সেতু পার হওয়ার সময় পশ্চিম পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।

এ সময় ওই সড়কে চলাচলকারী মানুষ দুর্ঘটনা দেখতে পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত অবস্থায় ট্রাকের সহকারী তরিকুল ইসলামকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ট্রাকটি গভীর পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে দুজন ডুবুরি এসে উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর ১টার দিকে জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।

এদিকে বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় ফুলছড়ি উপজেলা সদরের সাথে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দীর্ঘপথ ঘুরে মানুষদের গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওছার আলী বলেন, জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বেইলি সেতুটি মেরামত করে পুনরায় যোগাযোগ ব্যবস্থা চালু করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানানো হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.