Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জানা গেল ফেনীতে আযহারীকে মাহফিল করতে না দেবার কারণ
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

জানা গেল ফেনীতে আযহারীকে মাহফিল করতে না দেবার কারণ

By Shamim RezaDecember 5, 2019Updated:December 5, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ফেনীতে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় মাহফিলটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আযহারী যুদ্ধাপরাধী সাঈদীর সমর্থক এবং জামায়াতের রুকন সদস্য। তিনিসহ আরও অনেক আলেম ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’ পাঁচগাছিয়ার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বলেন, ‘মাহফিলকে ঘিরে নোয়াখালীর আত্মগোপনে থাকা জামায়াত শিবিরের ক্যাডাররা সমবেত হওয়ার চেষ্টা করছিল বলে খবর পেয়েছিলাম।’

ইসলামী ছাত্র সেনার জেলা সভাপতি কমর উদ্দিন তারেক বলেন, ‘মাহফিলের আয়োজকরা অত্যন্ত চতুর। তারা কৌশলে প্রচার করেছিল ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন। যদিও তিনি ওমরাহ হজ পালনে বর্তমানে সৌদি আরব আছেন।’ জেলা পরিষদ সদস্য ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুবুল হক লিটন বলেন, ‘প্রশাসনের ঘোষণার কিছুক্ষণ পরই মাহফিলের জন্য তৈরি করা মঞ্চ ও সামিয়ানা খুলে ফেলতে শুরু করেছে আয়োজকরা।’

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামরুজ্জামান মাসুম জানান, শেষ মুহূর্তে মাহফিলটি স্থগিত করে দেওয়ায় তিনিসহ আয়োজকরা সবাই হতাশ হয়েছেন। প্রসঙ্গত, মাহফিলটি বন্ধের দাবিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিশ্ব সুন্নী আন্দোলন নামে একটি সংগঠন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

February 6, 2026
হস্তান্তর

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

February 6, 2026
স্বল্পচাপ

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

February 6, 2026
Latest News
জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

হস্তান্তর

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

স্বল্পচাপ

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

শফিকুল আলম

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : শফিকুল আলম

ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.