Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল
জাতীয় ডেস্ক
Bangladesh breaking news জাতীয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

জাতীয় ডেস্কTarek HasanNovember 9, 20252 Mins Read
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল

রবিবার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, ১৬-১৭ বছরের নির্বাচন হয় না, এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।

আসামিদের জামিন দেওয়ার ব্যাপারে আইন উপদেষ্টা আরও বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর করে না। পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার ওপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে, এরকম হলে ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয়, সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হবো।

তিনি বলেন, একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। সুফল অবশ্যই জনগণ পাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় bangladesh, breaking news আসিফ করতে নজরুল নির্বাচন ফেব্রুয়ারিতেই বদ্ধপরিকর সরকার
Related Posts
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

December 14, 2025
ট্রোলের মুখে শুভশ্রী

মেসিকে না দেখতে পেয়ে উত্তাল যুবভারতী, ছবি পোস্ট করে ট্রোলের মুখে শুভশ্রী

December 14, 2025
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

December 14, 2025
Latest News
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

ট্রোলের মুখে শুভশ্রী

মেসিকে না দেখতে পেয়ে উত্তাল যুবভারতী, ছবি পোস্ট করে ট্রোলের মুখে শুভশ্রী

ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

বিএনপির শ্রদ্ধা

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

হাদি

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

Geminids Meteor Showers

What Makes the Geminids Meteor Showers Unique

ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হলো ১৫ সেনা কর্মকর্তাকে

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.