
পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন জেসন রয়। ওয়াহাব খেলেন পেশোয়ার জালমির হয়ে। এদিকে কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ স্বীকার করে বলেন, দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলা হয়েছিল।
পাকিস্তান সুপার লিগের ৫ম আসর শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ থেকে। এবারের পিএসএলের প্রথম দিনে এই ঘটনা ঘটেছে। একটি সূত্র বলেছে, ম্যাচ চলাকালীন সময় জেসন রয় গিয়ে ওয়াহাবকে জিজ্ঞেস করে, তুমি কি রিভার্স সুইং পাওয়ার জন্য বলটা তৈরি করে নিচ্ছ? যা শুনে প্রচণ্ড চটে যান পাকিস্তানি পেসার।
এদিকে রয়-ওহাবের মাঝে পরিস্থিতি ঘোলাটে হলে সেটিকে সামাল দেন কোয়েটা গ্লাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ। গিয়ে ওদের শান্ত করতে হয়। জানা গেছে, রিপোর্টে কারও নাম উল্লেখ না করে বল বিকৃতির কথা লিখেছে কোয়েটা।
ওয়াহাব রিয়াজের ওপর বল বিকৃতির অভিযোগ এটাই প্রথম নয়। কিছুদিন আগে করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিমও তার বিরুদ্ধে পিএসএলে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন।
ইমাদ ওয়াসিমের মতে, পিএসএলে বল বিকৃত করতে পারদর্শী তিনজন ক্রিকেটারের মধ্যে একজন এই ওয়াহাব। বাকি দুজন সোহেল খান ও রবি বোপারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



