Advertisement

স্পোর্টস ডেস্ক : কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা সিরিজ এলেই তাসকিন আহমেদের চোটে আক্রান্ত হওয়া যেন নিয়ম হয়ে গেছে। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে আবারও চোটে পড়েছেন ভালো ফর্মে থাকা এই পেসার। গতকাল অনুশীলনে গিয়ে তার বাঁ হাতের আঙুলে বল লেগে ফেটে গেছে। আসন্ন সিরিজে তাসকিন তাই অনিশ্চিত।

সোমবার অনুশীলনের এক পর্যায়ে হাতে বল লাগলে আঙুলের মাঝখানে ফেটে যায় তাসকিনের। রাতেই তার হাতে সেলাই দেওয়া হয়েছে। আজকেই জানা যাবে, তাসকিনের চোট সারতে কতদিন লাগবে এবং তার ভাগ্যে আসলে কী লেখা আছে। প্রচুর পরিশ্রম করে বারবার নিজেকে ফিরে পাওয়া এই তরুণ পেসারকে যেনে পেয়ে বসেছে ইনজুরি।

ফর্মহীনতা আর চোট মিলিয়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা তাসকিন এবার বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন। মাশরাফি না থাকায় মুস্তাফিজ-তাসকিনকে দিয়ে পেস আক্রমণ তৈরির একটা পরিকল্পনা ছিল। সবকিছু এখন উল্টে দিল ইনজুরি। ক্রিকেটপ্রেমীদের আশা, তাসকিন দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরে আসুবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.