আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে সৌদি আরবের বন্দর ইয়ানবুতে একটি তেল ট্যাংকার হামলার শিকার হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ইয়ানবু থেকে দুই নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।
নৌ নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ সংস্থা দ্রিয়াদ গ্লোবাল এক টুইটপোস্টে জানায়, সম্ভবত এনসিসি দাম্মান তেল ট্যাংকার হামলার শিকার হয়েছে।
তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
এ ঘটনা নিয়ে সৌদি কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের নৌ বাণিজ্য অপারেশনস (ইউকেএমটিও) অবশ্য বলছে, ‘এই হামলার ঘটনায় আমরা তদন্ত করছি।’
লোহিত সাগরে এর আগেও বিভিন্ন সময়ে তেলবাহী নৌযানকে হামলার শিকার হতে দেখা গেছে।
গত ডিসেম্বরে সৌদি আরব বলেছে, জেদ্দা বন্দরে নোঙর করা একটি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই নৌকা দিয়ে হামলা করা হয়েছে।
এর পরেও আরেকটি নৌযানে বিস্ফোরণের খবর দিয়েছে রিয়াদ।
ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হুতি বিদ্রোহীদের একটি হামলা চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


