Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেসবুক প্রেমে সর্বস্ব হারাল পুলিশ সদস্য, আটক ২
গাজীপুর জাতীয় বিভাগীয় সংবাদ

ফেসবুক প্রেমে সর্বস্ব হারাল পুলিশ সদস্য, আটক ২

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 23, 2019Updated:September 23, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মেয়ে সেজে প্রেমের ফাঁদে ফেলে এক পুলিশ সদস্যের সর্বস্ব কেড়ে নিয়েছে প্রতারক চক্র। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে।

গাজীপুর
গাজীপুরে প্রতারণার দায়ে আটক দুইজন

গাজীপুর মেট্রোপলিটন এলাকার পূবাইল থানার মীরের বাজার এলাকারয় নির্জন স্থানে নিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই পুলিশ সদস্যের সর্বস্ব কেড়ে নেয় প্রতারকরা।

বিবাহিত পুলিশ সদস্য মিজানুর রহমান ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে ড্রাইভার হিসাবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার পুলিশ হেড কোয়াটারে কর্মরত মিজানুর রহমান তার নিজ ফেসবুক আইডি থেকে সাদিয়া নামে একটি মেয়ের আইডিতে পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে।

Advertisement

মন দেয়া নেয়ার এক পর্যায়ে মিজানুর রহমানের সঙ্গে সঙ্গে দেখা করার আগ্রহ পোষণ করে ফেসবুক ফ্রেন্ড সাদিয়া। এরপর সাদিয়া প্রথমে টঙ্গী স্টেশন রোডে আসার পর একটি ফোন নাম্বার দিয়ে মিরের বাজার এলাকায় এসে একটি ফোন নাম্বার দিয়ে মিজানুর রহমানকে যোগাযোগ করতে বলে।

পরে পুলিশ সদস্য মিরের বাজার পৌঁছানোর পর তাকে একজন ব্যক্তি এসে পূবাইলের সমরসিং হাকির পুরান বাড়িতে নিয়ে তিন থেকে চারজন লোক গাছের সঙ্গে হাত-পা বেঁধে ফেলে এবং ধারালো চাকু বের করে ভয়ভীতি প্রদর্শন করে।

পরবর্তীতে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় এবং আরও ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে পুলিশ সদস্যের স্ত্রীকে ফোন করে মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দাবি করে। পুলিশ সদস্যের স্ত্রী বিকাশে ১১ হাজার পাঁচশত টাকা পাঠিয়ে দেয়।

ওই অপহরণকারী চক্রের সদস্যরা ছেড়ে দিলে মিজানুর রহমান পূবাইল থানা পুলিশকে অবগত করে এবং সহযোগিতা চায়। পুলিশ অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হল পূবাইল থানা এলাকার বসুগাঁও গ্রামের সাইফুল ও শাহিন। এই অপহরণকারী চক্র দীর্ঘদিন যাবত ফেসবুকে মেয়ে সেজে অপহরণ করে মুক্তিপণ দাবি করে প্রতারণা করে আসছিল।

এ ব্যাপারে পুলিশ সদস্য মিজানুর রহমান বাদী হয়ে পূবাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, পুলিশকে ঘটনাটি জানানোর পরে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। বাকি অপহরণকারী চক্রের সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa