বগুড়ার সাতটি আসনের মধ্যে ভোট গণনার প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। বেসরকারি ফলাফলে দুটিতে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তারেক রহমান

Advertisement

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ৪১টি কেন্দ্রে তিনি পেয়েছেন, ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন, ২৪ হাজার ৫৩৮ ভোট।

বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এখানে রাত ৯টায় ১৫০টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফল পাওয়া গেছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ৬৪টির ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন, ৮৮ হাজার ৩৯০ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মো. শাহাবুদ্দিন পেয়েছেন, ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। ১১৪টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন, এক লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন, ৯২ হাজার ৪৩২ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপি প্রার্থী আবদুল মহিত তালুকদার ১১৮ কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ পেয়েছেন, এক লাখ আট হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট কেন্দ্র ১১৪টি। এর মধ্যে ২৬টির ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন, ৩৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মোস্তফা ফয়সাল পেয়েছেন, ২৩ হাজার ৫৬৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের গোলাম মোহাম্মদ সিরাজ এগিয়ে রয়েছেন। ১৮৮টি কেন্দ্রের মধ্যে ৬৭টিতে তিনি পেয়েছেন, ৮৬ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার দবিবুর রহমান পেয়েছেন, ৫৬ হাজার ৬৬১ ভোট। সিরাজ ২৬ হাজার ৪৮২ ভোটে এগিয়ে আছেন।

আরও পড়ুনঃ

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭৩টি কেন্দ্রের মধ্যে ৫৯টির ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন পেয়েছেন, ৮৭ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার গোলাম রব্বানী পেয়েছেন, ৩০ হাজার ৯৭০ ভোট।

রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও স্ব স্ব কেন্দ্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.