Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর সিউলে আলোকচিত্র প্রদশর্নী
আন্তর্জাতিক জাতীয়

বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর সিউলে আলোকচিত্র প্রদশর্নী

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 10, 20212 Mins Read

বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর সিউলে আলোকচিত্র প্রদশর্নী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আয়োজিত পাঁচ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গতকাল শূক্রবার শুরু হয়েছে।

সিউলের প্রাণকেন্দ্র গাংনামের থিও গ্যালারিতে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কোরিয়া কালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জে-মিন জং যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে গণতন্ত্র, শান্তি এবং ধর্মনিরপেক্ষতার এক মূর্ত প্রতীক ছিলেন। বঙ্গবন্ধু ছিলেন মানবতা, জনগণের ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক মুক্তির অগ্রদূত, যা প্রদর্শনীর আলোকচিত্র গুলোতেও প্রতিফলিত হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রদর্শনী দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতিম জনগণকে বঙ্গবন্ধু এবং তাঁর রূপকল্প, আদর্শ ও পারম্পারিক সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে।

কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ জে-মিন জং বলেন, বঙ্গবন্ধু তাঁর দেশ ও জনগণের গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করার জন্য নিপীড়কদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর অসামান্য অবদান ছাড়া বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। নিজ দেশের উপর জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই তিনি জাতির পিতা হিসেবে অভিহিত হয়েছেন। এই তাৎপর্যপূর্ণ উদ্যোগে কোরিয়া কালচার অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করার জন্য তিনি সিউলস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ইতিহাস ও সাংস্কৃতিক সাদৃশ্য তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও ভালোভাবে জানার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার নাগরিকবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার দেয়া হয়।

উল্লেখ্য, সিউলস্থ বাংলাদেশ দূতাবাস গত ১ জুলাই এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবন’র কোরিয়ান সংস্করণের মোড়ক উন্মোচন করে। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘বঙ্গবন্ধু দ্য পিপল’স হিরো’-এর কোরিয়ান সংস্করণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর অন্যান্য প্রকাশনা প্রদর্শন এবং সেই সাথে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও সম্প্রচার করা হয়।

প্রদর্শনীতে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়। এছাড়া, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী আগামী ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa