Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘স্মারক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০’ গ্রহণ করেছে।

আজ (৩০ জুন) বিমান সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

‘সবুজ বৃক্ষ- নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০ পালন করছে।

এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পরবর্তীতে বিমান বাহিনীর সকল ঘাঁটি/ইউনিটসমূহেও ‘স্মারক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০’ একযোগে আয়োজন করা হয়। এ কর্মসূচীর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.