
তিনি বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল একটাই – তা হলো এদেশের স্বাধীনতা অর্জন। তিনি তাঁর অদম্য, সাহসী ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তাঁর আপোষহীন মনোভাব ও দূরদর্শী নেতৃত্বের কারণেই এদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল।
তিনি আরো বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করছে। জাতির পিতার আদর্শে কাজ করে যেতে পারলে দেশকে দ্রুতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাই আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর নীতি- আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তুলতে হবে।
বৃহত্তর কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ছাদেকুল আরেফিন সম্মানিত অতিথি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



