Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 16, 2020Updated:December 16, 20202 Mins Read

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

Advertisement
জুমবাংলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংঠনের নেতৃবন্দ ও কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

পরে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্নশ্রেণী-পেশার মানুষসহ সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa