
শনিবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান – এর উপর আলোচনা করেন সরকারি কর্মকর্তাগন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



