Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বঙ্গবন্ধুর হাতেই উন্নয়ন পরিকল্পনার সূচনা: অর্থমন্ত্রী
জাতীয় স্লাইডার

বঙ্গবন্ধুর হাতেই উন্নয়ন পরিকল্পনার সূচনা: অর্থমন্ত্রী

By Saiful IslamJanuary 11, 2020Updated:January 11, 20203 Mins Read

বঙ্গবন্ধুর হাতেই উন্নয়ন পরিকল্পনার সূচনা: অর্থমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর মতো মানুষেরা ক্ষণজন্মা, এরা বেশি দিন বাঁচে না। অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের একটাই লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হলেই দেশ উন্নত হবে। আ হ ম মুস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন। আমাদের নিজস্ব পরিচয় দিয়েছেন। দেশের সকল উন্নয়ন পরিকল্পনার সূচনা বঙ্গবন্ধুর হাত ধরেই। তার হাত ধরেই সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধু কবির মতো দেশের সকল উন্নয়ন সাজিয়েছেন। তিনি আমাদের মুক্তির কবি ছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ’ উপলক্ষে এক আনন্দ উৎসবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানটি একযোগে বাংলাদেশের সকল উপজেলায় এবং কেন্দ্রীয়ভাবে উসব পালন ও বর্ণিল আতশবাজি করা হয়। বঙ্গবন্ধুর ইতিহাস ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের জীবনে বেদনার দিন একটাই বঙ্গবন্ধুকে হারাতে হয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে হবে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর হাত ধরে অনেক স্বপ্ন এখন বাস্তব হয়ে আমাদের সামনে উঠে এসেছে। বঙ্গবন্ধুর লক্ষ্য অনুযায়ী সব কিছু বাস্তবায়ন করবো। ৩০ লাখ মুক্তিযোদ্ধাদের নিকট আমাদের অনেক ঋণ। মুক্তিযুদ্ধে ২ লাখ মা-বোন সব কিছু হারিয়েছেন। তাদের ঋণ পরিশোধ কখনও হবে না। তারপরও দেশের উন্নয়ন করলে তাদের রুহ শান্তি পাবে। বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করতে হবে। বঙ্গবন্ধু যেন হাজার বছর আমাদের সামনে উজ্জল নক্ষত্রের মতো থাকে। বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে আজীবন বাঁচিয়ে রাখতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী।

দেশের উন্নয়ন তুলে ধরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এই অঞ্চলে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে হারিয়ে শীর্ষে অবস্থান করবে। ২০৪১ সালে বাংলাদেশ টপ-২০ এর মধ্যে চলে আসবে। আপনারা এই হিসাব আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারেন।

অর্থমন্ত্রী বলেন, ২০৩১ সালে বাংলাদেশ তাইওয়ানকে ছাড়িয়ে যাবে। ২০৪১ সালে সোনার বাংলা গড়ে উঠবে। বর্তমানে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০ নম্বরে অবস্থান করছে। ২০২৭ সালে বাংলাদেশ ২৪ তম অর্থনীতির দেশ হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি। যিনি বিশ্ব দরবারে আমাদের দিয়েছেন একটা ভূখন্ড, একটি পতাকা, একটি মানচিত্র ও আমাদের পরিচয়। তিনি জন্ম নিয়েছিলেন বলেই জন্ম নিয়েছে বাংলাদেশ। সেই ক্ষণজন্মার জন্মশতবার্ষিকীকে সামনে রেখেই ইআরডির পক্ষ থেকে আমাদের এই আয়োজন। তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।

মনোয়ার আহমেদ বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক অনন্য সত্ত¡া। এককে বাদ দিয়ে অন্যকে কল্পনা করাও অসম্ভব। আমাদের আজকের যে উন্নয়ন, তা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) সাহিন আহমেদ চৌধুরী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa