Advertisement
জুমবাংলা ডেস্ক: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ৫০ বছরে পদার্পন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল আজ (১৯ জুলাই) ঢাকা সেনানিবাসে পরিদপ্তর কর্তৃক প্রকাশিত ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর দর্শন ও সশস্ত্র বাহিনী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

এ বইতে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষনের পর থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বিজয় দিবস এবং পরবর্তী তিন বছর তার শাসনামলে সমর দর্শন ও স্বাধীন বাংলাদেশে সশস্ত্র বাহিনী কিভাবে গঠিত হয় ও বাহিনীসমূহের আধুনিকায়ন সম্পর্কে পাঠক জ্ঞান অর্জন করবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল র বক্তব্যে পরিদপ্তরের পরিচালকসহ আইএসপিআরের সকল সদস্যদের কাজের প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান থেকে সশস্ত্র বাহিনীর প্রচার ও জনসংযোগ কাজ যুগের সাথে তাল মিলিয়ে সম্পন্নের আহবান জানান। প্রকাশিত এ বইয়ের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামালকে আইএসপিআর আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আইএসপিআর অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযানের ২০২১ এর অংশ হিসেবে একটি বকুল গাছের চারা রোপন করেন। এছাড়া, তিনি আইএসপিআর অফিস পরিদর্শন করেন এবং সকল পদবির কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

পরে, আইএসপিআর পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ একটি গাছের চারা রোপন করেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইএসপিআর এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.