Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু আগামীকাল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু আগামীকাল

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 2020Updated:November 23, 20204 Mins Read

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু আগামীকাল

Advertisement
স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে আবারো ঘরোয়া আসরের উন্মাদনায় মেতে উঠছে দেশের ক্রিকেটাররা। পাঁচটি দলকে নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পর্দা উঠছে আগামীকাল।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টুর্নামেন্টের সকল ম্যাচ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশন এবং দেশের নতুন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

দেশের শীর্ষ স্থানীয় ইলেক্টনিক্স ও অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াল্টন, বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু টি-২০ কাপ স্পন্সর বাই ওয়াল্টন’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হাই-ভোল্টেজ এই টুর্নামেন্টটির আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ধারাবাহিক উদ্যোগের অংশও এই টুর্নামেন্টটি। গেল মার্চে করোনার কারনে দেশের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে যাবার পর দেশের ক্রিকেটকে পুনরায় শুরু করতেই এমন পরিকল্পনা বিসিবির।

বিসিবি আশা করছে, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনতে মূখ্য ভূমিকা পালন করবে।

খেলোয়াড়, কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপদ জোনে রাখার জন্য জৈব-সুরক্ষা পরিবেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পাঁচটি দল এবং ৮০ জন ক্রিকেটারসহ প্রায় ৩০০ জন টুর্নামেন্টের শেষ অবধি জৈব-সুরক্ষা পরিবেশের মধ্যে থাকবেন। জৈব-সুরক্ষা পরিবেশে এত বিপুল সংখ্যক লোককে পরিচালনা করা কঠিন কাজ, তবে বিসিবির লক্ষ্য, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করে বিশ্বকে একটি বার্তা দেয়া।

এর আগে ৭০জনকে জৈব-সুরক্ষা পরিবেশে রেখে ওয়ানডে ফরম্যাটে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছিলো বিসিবি। সাফল্যের সাথে ঐ টুর্নামেন্ট শেষও করেছিলো তারা।

বিসিবি মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টি-টুয়েন্টি টুর্নামেন্টটি বিসিবি প্রেসিডেন্টস কাপের ফলো-আপ টুর্নামেন্ট। যেহেতু সামনে আমাদের অনেক আন্তর্জাতিক ম্যাচ আছে। তাই এই টুর্নামেন্টটি পরিবেশের সাথে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশি দলগুলোকে জানাতে চাই, আমরা এখানে জৈব সুরক্ষা বলয় পরিবেশ নিশ্চিত করেছি। এই টুর্নামেন্ট ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সহায়ক হবে।’

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আসরে শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়রাই খেলতে পারবে। ১৫৭জন ঘরোয়া খেলোয়াড়কে ড্রাফটে রাখা হয়েছিলো। সেখান থেকে পাঁচটি তাদের দলে নিয়েছে। দলগুলো হলো- বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশাল।

এই টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং নতুন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ করে দিবে বলে আশা করা হচ্ছে।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, নিজেদের প্রতিভা প্রদর্শনে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় একটি প্লাটফর্ম।

তিনি বিশ্বাস করেন, আসন্ন টুর্নামেন্টটি একই সাথে বাংলাদেশ ক্রিকেটকেও উপকৃত করবে। কারণ টিম ম্যানেজমেন্ট অবশ্যই আরও কিছু খেলোয়াড়কে খুঁজে পাবে, যারা জাতীয় দলে কিছু জায়গা পূরণ করবে।

মাহমুদ বলেন, ‘প্রতিভা প্রদর্শনের জন্য এই টুর্নামেন্টটি স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি ভাল সুযোগ। খেলোয়াড়রা যেমন স্পটলাইটে যেতে সক্ষম হবে, একই সাথে বাংলাদেশের ক্রিকেটও এই টুর্নামেন্টের মাধ্যমে উপকৃত হবে।’

বিপিএলে বিদেশী খেলোয়াড়দের ছায়ায় থাকতে হয় স্থানীয় ক্রিকেটারদের। এতে স্পটলাইটে আসতে পারে না তারা।

বেশিরভাগ সময় স্থানীয় খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে ব্যাটিং বা বোলিংএ নিজেদের মেলে ধরার সুযোগ পায় না। এজন্য তারা এই দক্ষতা অর্জন পারদর্শী নয়।

মাহমুদ বলেন, বিদেশী ক্রিকেটাররা না থাকায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ বলেন, ‘তরুন ক্রিকেটারদের জন্য এটি খুবই ভালো সুযোগ। যখন বিপিএল শুরু হয়, বিদেশী খেলোয়াড়দের কারনে আমাদের তরুন বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে পারে না। ফলে ডেথ ওভারে আমরা ভালো বোলার খুঁজে বের করতে পারিনি। আমরা এই টুর্নামেন্ট থেকে কিছু প্রতিভাবান ক্রিকেটার পেতে পারি। অনেক তরুন ক্রিকেটারকে এই আসরে নিজেদের বিসিবির সামনে প্রমান করতে হবে।’

মাহমুদ মনে করেন, তরুন খেলোয়াড়দের উন্নতিতে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘নিজেদের প্রমানের ভালো সুযোগ পেয়েছে তরুন ক্রিকেটাররা। তারা চার ও পাঁচ নম্বরের মত গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করবে এবং ম্যাচ শেষ করে আসতে হবে। এটি তাদের দক্ষতার পরীক্ষা। এই টুর্নামেন্ট থেকে তারা অনেক কিছুই শিখতে পারবে। তারা কিভাবে চাপকে নিতে পারবে, সেটিই এখন দেখার বিষয়।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa