
আজ রবিবার ঢাকার, ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বরথেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনী, ধুমকেতু ক্লাব, যোশেফাইটস ক্লাব ও বিকেএসপি এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।
সমাপনী দিবসে সামরিক অসামরিক কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



