Advertisement

স্পোর্টস ডেস্ক : এবারের বিশেষ বিপিএল শুরুর আগেই জানা গিয়েছিল, আসরের ট্রফিটাও হবে জমকালো। যেটা বাংলাদেশে নয়, তৈরি হয়েছে ইংল্যান্ডে। যেটি প্রস্তুত করেছে লন্ডনের ‘ইংকারম্যান’ কোম্পানি। এই প্রতিষ্ঠান ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিও তৈরি করে। বিপিএলের ট্রফি তৈরি, ইংল্যান্ড থেকে নিয়ে আসা এবং ট্যাক্সসহ মোট খরচ পড়ছে প্রায় ২০ লাখ টাকা। সোনালী রংয়ের ট্রফির নকশায় সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে নিচের দিকে যোগ হয়েছে মুজিব শতবর্ষের বিশেষ লোগো।

বিপিএল শুরুর আগে অধিনায়কদের নিয়ে যে পর্বটা বিসিবি করেছিল, সেটিতে ট্রফি ছিল না। অবশেষে বিপিএলের ফাইনালের আগের দিন আজ বৃহস্পতিবার এই বিশেষ ট্রফি উন্মোচন করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ও রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল এই ট্রফি সবার সামনে আনেন। আসলে আয়োজকদের পরিকল্পনাই ছিল ফাইনালে ওঠা দুই অধিনায়ককে নিয়ে ট্রফিটা উন্মোচন করা।

ট্রফি উন্মোচন শেষে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল বলেন, ‘আমার মনে জয় ছাড়া অন্য কিছুই নেই। গত রাতে আমরা একটি দল হিসেবে খেলেছি। আমরা কি পারি তা করে দেখিয়েছি এবং আশা করছি, আগামীকাল রাতে আমরা দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করতে পারব। আমি চাপের মধ্যে খেলতে পছন্দ করি। ব্যাটিং বা বোলিং, যেটিই হোক। আমি সবসময় চেষ্টা করেছি, সেরা পারফরমেন্স করতে এবং ছেলেদের ভালোভাবে পরিচালিত করতে।’

অন্যদিকে খুলনার কোচ জেমস ফস্টার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘রাজশাহী শক্তিশালী দল। তাদের কাল হারাতে হলে আমাদের সেরা পারফরমেন্স করতে হবে। আমরা যতটা সম্ভব প্রস্তুত হয়েছি। আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা টানা চার ম্যাচ জিতেছি এবং সবগুলো ম্যাচই আমাদের কাছে নক-আউট ম্যাচ ছিল। ‘

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.