
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও করছেন তারা। তবে শুক্রবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে। আর মঙ্গলবার বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত বছরের মে মাসেই এই বঙ্গোপসাগরেই তৈরি হয়েছিল এক নিম্নচাপ। যার পরিণতি অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমফানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



