Advertisement

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিনসের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে

কোস্টগার্ড সদস্যরা।

এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ থেকে ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও অর্ধশত রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে ধারণা করছেন কোস্টগার্ড সদস্যরা।

জীবিতদের সেন্টমার্টিনে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন লে. কমান্ডার নাঈমুল হক।

নাঈমুল হক জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ সময় ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। এ জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ছাড়াও নৌ-বাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অংশ নিয়েছে। ট্রলার উদ্ধার করে সেন্টমার্টিন ঘাটে আনা হবে। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.