
ভারতের পাশাপাশি, আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণের দেখা মিলতে পারে।
মার্চের পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ। অন্যদিকে, দোল পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ পড়া নিয়ে অনেকেই শাস্ত্রমত সম্পর্কে উদ্বিগ্ন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে না।
প্রসঙ্গত, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর সেই মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



