Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি বছরের শেষে তুমুল আলোচনায় ‘বেগম পাড়া’
অপরাধ-দুর্নীতি জাতীয়

বছরের শেষে তুমুল আলোচনায় ‘বেগম পাড়া’

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 1, 20212 Mins Read

বছরের শেষে তুমুল আলোচনায় ‘বেগম পাড়া’

Advertisement

জুমবাংলা ডেস্ক : বিদায়ী বছর যাবতীয় ব্যস্ততা করোনাভাইরাসকেন্দ্রিক থাকলেও বছর শেষে এসে দেশে তুমুল আলোচনার জন্ম দেয় কানাডায় বাংলাদেশিদের ‘বেগম পাড়া’। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ তাদের স্ত্রী-সন্তানদের পাঠিয়ে দিয়েছেন কানাডায়। তাদের সেই আবাসকেই বলা হচ্ছে ‘বেগম পাড়া’।

বিদেশে অর্থপাচার করে ‘সেকেন্ড হোম’ বা ‘বেগম পাড়া’ গড়ে তোলার আলোচনা বহুদিন ধরেই রয়েছে সংবাদমাধ্যমে। এ নিয়ে অনেক বেসরকারি সংস্থা ও সুধীজনও কথা বলছিলেন দীর্ঘদিন ধরে।

এর মধ্যে গত ১৮ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কানাডার ‘বেগম পাড়া’ প্রসঙ্গে বলেন, ‘কানাডায় খবর নিয়েছি, প্রাথমিকভাবে কিছু সত্যতা পেয়েছি। মনে করছিলাম রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে। কিন্তু দেখা গেল রাজনীতিবিদ চারজন। সরকারি কর্মচারীর সংখ্যাই বেশি। এছাড়া কিছু ব্যবসায়ীও আছেন। বিদেশে যদি কেউ বৈধভাবে টাকা নেয়, তাহলে কোনো আপত্তি নেই। তবে অবৈধভাবে পাচার করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

এরপর আলোচনার কেন্দ্রে চলে আসে কানাডার ‘বেগম পাড়া’ । এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার বিষয়ে সরকারের কাছে ২৮ জনের তালিকা চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৩ নভেম্বর মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেশের বাইরে অর্থপাচারে জড়িত ব্যক্তিদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য তদন্ত সংস্থা কাজ করছে।’

তারপর বিদেশে অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চান হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে দুদক, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থপাচারের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে। এসময় শতাধিক ব্যক্তির নামে প্রায় দুই হাজার ৫০০ কোটি টাকা পাচারের তথ্য দেয় দুদক। তবে এতে সন্তুষ্ট হননি আদালত। কানাডাসহ বিভিন্ন দেশে যারা অবৈধ গাড়ি-বাড়ি তৈরি করেছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন হাইকোর্ট।

বিনিয়োগ ভিসায় দেশের যেসব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদের স্ত্রী-সন্তানরা কানাডার টরেন্টো, মন্ট্রিয়ল, অটোয়া শহরে অভিবাসী হয়েছেন তাদেরই আবাসস্থলকে ‘বেগম পাড়া’ বলে চিহ্নিত করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের ভাষ্যে, স্বামীরা দেশ থেকে অর্থের জোগান দেন আর স্ত্রীরা সন্তানদের নিয়ে সেই টাকায় কানাডায় থাকেন। সন্তানদের লেখাপড়া করান। এসব এলাকায় যেসব বাংলাদেশি বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন তারা প্রত্যেকেই অবৈধভাবে অর্থপাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।

এসব এলাকায় ওই স্বামীরা স্থায়ীভাবে থাকেন না, বেড়াতে যান। এজন্য এসব এলাকাকে প্রবাসী বাংলাদেশিরা ‘বেগম পাড়া’ বলে ডাকেন।  সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

July 12, 2026
rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

July 12, 2026
SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

July 12, 2026

Latest News

Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa