Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বড়শি দিয়ে কাতলা ধরে পুরস্কার পেলেন আড়াই লাখ টাকা
জাতীয়

বড়শি দিয়ে কাতলা ধরে পুরস্কার পেলেন আড়াই লাখ টাকা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 30, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ২৩ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নেন চয়ন ঠাকুর। সারা দিন বড়শি পেতে তিনি ৫ কেজি ও সাড়ে ৪ কেজি ওজনের দুটি কাতলা মাছ ধরে প্রথম ও তৃতীয় পুরস্কার অর্জন করেন। সেই সঙ্গে জিতে নিয়েছেন আড়াই লাখ টাকাও।

বড়শি দিয়ে কাতলা ধরে পুরস্কার পেলেন আড়াই লাখ টাকা

Advertisement

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বড় দেওয়ানপাড়ার দেওয়ান দিঘিতে বড়শি দিয়ে (ছিপ) মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেওয়ান দিঘি মৎস্য চাষ সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার কাজল মিয়া ৪ কেজি ৭৫৭ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে দ্বিতীয় হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ টাকা। একই এলাকার জারু মিয়া ৪ কেজি ৩৪৭ গ্রাম ওজনের কাতলা শিকার করে চতুর্থ হয়ে পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার টাকা। এছাড়া জামাল হোসেন ৩ কেজি ৭৩৫ গ্রাম ওজনের কাতলা শিকার করে পঞ্চম হন। তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা।

দেওয়ান দিঘি মৎস্য চাষ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা বলেন, প্রতিবছর এ দিঘিতে তিন থেকে চারবার এ রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি এ বছরের দ্বিতীয় আয়োজন। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারিরা অংশ নেন। এটি উপজেলার শত বছরের ঐতিহ্য। শুক্রবার ভোর ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৫ জন মৎস্য শিকারি অংশ নেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে এসেছেন।

তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেক মৎস্য শিকারিকে ২৩ হাজার টাকা ফি দিতে হয়েছে। প্রতিযোগীদের জন্য ছিল ৪ লাখ ২০ হাজার টাকার পাঁচটি পুরস্কার। মৎস্য শিকার প্রতিযোগিতা দেখতে দিঘির চারদিকে বিপুল দর্শকের উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতা পরিচালনা করেন সরাইল উপজেলা শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বক্স।

প্রথম ও তৃতীয় পুরস্কার বিজয়ী চয়ন ঠাকুর বলেন, দেশের বিভিন্ন জায়গায় মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকি। আজ দুটি পুরস্কার পেয়ে ভালোই লাগছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa