
আজ সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় তুরাগ থানার অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় করা দু’মামলায় তার বিরুদ্ধে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। অপর দিকে তার আইনজীবী জি এম মিজানুর রহমান তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অবৈধ অস্ত্র, জাল টাকার ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার ভোরে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
মালেকের রাজধানীর বিভিন্ন স্থানে ২৪টি ফ্ল্যাট ও তুরাগে সাত তলা দু’টি বিলাসবহুল বাড়ি রয়েছে। একই এলাকায় তার ১২ কাঠার প্লটও রয়েছে। এছাড়া হাতিরপুলে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে।
তিনি নিয়োগ, বদলি ও পদন্নোতিতে তদবিরের নামে-বেনামে আদায় করেছেন বিপুল পরিমাণ অর্থ। যার বদৌলতে অল্প দিনেই শতকোটি টাকারও বেশি অর্থ-সম্পদের মালিক এই ড্রাইভার মালেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



