জুমবাংলা ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উসকানি দিয়ে যাচ্ছে। উসকানি দিয়ে লাভ হবে না।

রবিবার বেলা সাড়ে ১১টায় মন্ত্রী তার নিজ উপজেলা শান্তিগঞ্জে স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন।

আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে-বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘ জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে। আমরা বিশ্ব সমাজে আছি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করতে, মারামারি করতে চায়, অগ্নিকাণ্ড করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।

বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে আসছে। বন্দরে কয়লার জাহাজের ভিড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারা বিভ্রান্তি ছড়ায়।

পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটি কমিয়ে দিয়েছিলাম। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানি করে কম দামে বাজারে বিক্রি করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু।

অতিথিদের বক্তব্য শেষে উপজেলার ৪১৭ জন হতদরিদ্রের মাঝে ১২৭০ টাকা করে মোট ৫ লাখ টাকা তুলে দেন মন্ত্রী।

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.