Advertisement
জুমবাংলা ডেস্ক : স্বরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্বাঞ্চল। বন্যাদুর্গত এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন সব দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের চেষ্টা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

আজ মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১১টি জেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে বিতরণ করা হয়েছে ৩৬ লাখ ৪৬ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। জেরিকেন বিতরণ করা হয়েছে ২২ হাজার ৫৪৫টি এবং ইউনিসেফের সহায়তায় বিতরণ করা হয়েছে ৩ হাজার ৭৬৬টি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে পাওয়া তথ্য মতে, সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার ৫৪২ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ৬৬টি ব্রিজ/কালভার্ট। এ পর্যন্ত এলজিইডি মেরামত করেছে ৩৪ কিলোমিটার রাস্তা এবং ৬৯টি ব্রিজ/কালভার্ট।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় ৭৬ হাজার ৫৭৫ জনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৩৮ জনকে। এছাড়া ১ লাখ ৩২ হাজার ৮৭৫ জনকে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়েছে।

সারাদেশে ৮টি (ফেনী ৫টি, মৌলভীবাজার ১টি, নোয়াখালী ১টি, ও কুমিল্লা ১টি) মোবাইল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৫৩ লিটার নিরাপদ খাবার বিতরণ করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.