Advertisement
জুমবাংলা ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, লক্ষ্মীপুরে বন্যাকবলিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসা মাঠে আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, বন্যায় লক্ষ্মীপুরে অনেকেই ঘরবন্দি হয়ে আছে। যারা ত্রাণের জন্য বাইরে যেতে পারছেন না। তারা ০১৭৬৯-৩৩২৩৭৪ এই মোবাইল নম্বরে ফোন দিলেই তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেবে লক্ষ্মীপুরে দায়িত্বে থাকা সেনাবাহিনী।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্তদের জন্য সরকার নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সরকার বানভাসি মানুষের পাশে আছে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনগণ সরকারকে পাশে পাবে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বানভাসি মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে।’

এর আগে উপদেষ্টা লক্ষ্মীপুরের আল মঈন ইসলামি একাডেমিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে উপদেষ্টা শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.