জুমবাংলা ডেস্ক: বরগুনার বেতাগীতে স্কুলে না যাওয়ার অপরাধে প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ঐ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রধান শিক্ষক বাদল শিকদার এসেই চেয়ার আর খাটের ওপর সাব্বিরের পা রেখে নির্দয়ভাবে তার ওপর উঠে দাঁড়ালে পা ভেঙে গিয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকেউদ্ধারের পর আহতাবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চকিত্সক তাহেরা বেগম জানান, সাব্বিরের পা ফ্যাকচার হয়ে গেছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বাদল শিকদার জানান, শুধু চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। এছাড়া আর কিছুই করা হয়নি।
এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



