Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বরযাত্রায় হিজরাদের হানা, অতিষ্ঠ নগরবাসী
জাতীয়

বরযাত্রায় হিজরাদের হানা, অতিষ্ঠ নগরবাসী

By Saiful IslamMarch 6, 20212 Mins Read

বরযাত্রায় হিজরাদের হানা, অতিষ্ঠ নগরবাসী

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীসহ সারাদেশে হিজড়াদের উৎপাত নতুন কিছু নয়। মানুষের বাড়িতে গিয়ে গেটে ধাক্কা, দোকান থেকে চাঁদা তোলা যেন এখন ওপেন সিক্রেট। তবে সম্প্রতি বিয়ের গাড়ি থামিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে চাঁদা তুলছে তৃতীয় লিঙ্গের এ সম্প্রদায়।

সরেজমিন, শুক্রবার রাজধানীর টেকনিক্যাল মোড়ে দুপুর আড়াইটার দিকে বিয়ের গাড়িগুলো দেখলেই পথ রোধ করে দাঁড়ায় তারা। এরপর গাড়ির সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়া পর্যন্ত গাড়িকে আটকে রাখে।

এ বিষয়ে ভুক্তভোগী মো. হেকমত উল্লাহ বলেন, যশোর থেকে ছেলে বিয়ের যাত্রী নিয়ে ঢাকায় এসেছি। মিরপুর ১১ নম্বরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে। আজই ছেলের বিয়ে সম্পন্ন করে রাতে আবার যশোর ফিরতে হবে। পথিমধ্যে এ ধরণের বিপত্তি খুবই বিব্রতকর।

তিনি জানান, ২ হাজার টাকা হিজড়াদের দেয়ার পর এ বিড়ম্বনা থেকে নিস্তার পাওয়া গেছে।

বিয়ের গাড়ি রোধ করে চাঁদা নেয়ার বিষয়ের অভিজ্ঞতার কথা জানান ব্যবসায়ী হুমায়ুন। তিনি বলেন, বিয়ে মানেই একটি বড় যজ্ঞ। এরমধ্যে এ ধরণের উৎপাত অপয়া হয়ে যায়। এ যেন দিনে দুপুরে ডাকাতি!

অথচ সড়ক থেকে এভাবে টাকা তোলার বিষয়টি জানেন না দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ বিষয়টি তার জানা নেই। যদি কেউ অভিযোগ করে তখন বিষয়টি নিয়ে দেখা যাবে।

সম্প্রতি আওয়ামী লীগের এক প্রবীণ রাজনীতিবিদ হিজড়াদের উৎপাতের বিষয়টি নজরে এনে প্রশ্ন তুলেছেন। কিন্তু এরপরও এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন সুধীজনরা।

এ বিষয়ে, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনের এডিসি ইফতেখাইরুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নিবো। সবসময় আসলে পুলিশের সব জায়গায় এক্সেস থাকে না। কোথায় কী ঘটছে সব তো আর পুলিশ আগে থেকেই জানে না। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মিরপুর জোনের এডিসি মাহমুদা আফরোজ লাকি বলেন, বিষয়টি যখন ঘটেছে তখন জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হতো। আমরা হিজড়াদের ডাকবো ও তাদের সঙ্গে কথা বলবো। আশাকরি সামনের দিনে এ ধরণের ঘটনা আর ঘটবে না। সূত্র : বাংলাদেশ জার্নাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa