Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বর্ণবাদের অভিযোগে পিএসজি-বাসাকসেহিরের ম্যাচ বাতিল
খেলাধুলা ফুটবল

বর্ণবাদের অভিযোগে পিএসজি-বাসাকসেহিরের ম্যাচ বাতিল

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 9, 20203 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই খেলোয়াড়দের বিভিন্নভাবে বর্ণবাদের শিকার হতে হয়েছে। তবে এবার বর্ণবাদ নিয়ে মাঠে যা ঘটে গেল তা অনেকটাই বিরলই বলা চলে। কোন দর্শক কিংবা প্রতিপক্ষ কোন খেলোয়াড় নয়, এবার বর্নবাদের অভিযোগ উঠেছে খোদ ম্যাচ কর্মকর্তার বিপক্ষে।

মঙ্গলবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে আতিথেয়তা দিয়েছিল তুরষ্কের ক্লাব ইস্তাম্বুল বেসিকসেহির। কিন্তু ম্যাচটির ১৪ মিনিটে স্বাগতিক ক্লাবের এক কর্মকর্তার বিপক্ষে ম্যাচ কর্মকর্তার বর্নবাদী আচরনের জেড়ে দুই দলই মাঠ ত্যাগ করলে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা। একদিন পর ম্যাচটি আজ পার্ক ডি প্রিন্সেসে স্থানীয় সময় রাত ৯.০০টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ১৪ মিনিট পর থেকেই ম্যাচটি শুরু হবে। এই সময় দুই দলই গোলশুন্য ড্র অবস্থায় মাঠে অবস্থান করছিল। ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে এই ধরনের ঘটনায় কার্যত পুরো ফুটবল অঙ্গনই কলুষিত হয়েছে।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাসাকসেহির। এই ম্যাচটি তাদের জন্য কেবল নিয়মরক্ষার ম্যাচ ছিল। খেলার ১৪ মিনিটে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাসাকসেহিরের সহকারী কোচ পিয়েরে ওয়েবো। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাচলাইনে দাঁড়িয়ে ম্যাচের চতুর্থ কর্মকর্তা সেবাস্টিয়ান কোলটেসকুর বিপক্ষে বর্ণবাদের অভিযোগ তোলেন ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার ওয়েবো। তার সঙ্গে যোগ দেন বাসাকসেহিরের অন্যান্য স্টাফ ও খেলোয়াড়রাও। বেশ কিছুক্ষন বিতর্কের পর ১০ মিনিট পর মাঠত্যাগ করে উভয় দলের খেলোয়াড়রা।

উয়েফা এক বিবৃতিতে ঘটনাটির সুষ্ঠ তদন্তের আশ^াস দিয়েছে। একইসাথে তারা আরো জানিয়েছে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ অফিসিয়াল দল দিয়ে ম্যাচটি পরিচালনা করা হবে। নতুন কওে বাকি সময় ম্যাচ পরিচালনা করার বিষয়টি একেবারেই ব্যতিক্রমী একটি ঘটনা।

রেফারির লাল কার্ড দেখার পর ফরাসি চ্যানেল আরএমসি স্পোর্টসের স¤প্রচারে দেখা যায়, ওয়েবো চতুর্থ ম্যাচ অফিসিয়ালের দিকে আঙুল তুলে ক্ষুব্ধ কন্ঠে বলছেন, ‘কেন তুমি আমাকে নিগ্রো বললে?’

বাসাকসেহিরের স্ট্রাইকার ডেম্বা বা বিটি স্পোর্টসের সঙ্গে আলাপে বলেন, ‘আপনি কখনই কাউকে বলতে পারেন না শ্বেতাঙ্গ মানুষ। আপনাকে শুধু বলতে হবে মানুষ। তাহলে কেন একজনকে কৃষ্ণাঙ্গ মানুষ বলবেন, আপনি কি কালো মানুষ বলতে পারেন?

পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্বেবের বক্তব্য ক্যামেরায় ধরা পড়েছ, তিনি বলেছেন, ‘সত্যিই উনি (চতুর্থ অফিসিয়াল) এই কথা বলেছে? ঠিক আছে, আমরাও মাঠ ত্যাগ করব। আমরা এখনই মাঠ ত্যাগ করব।’

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়্যেপ এরদোয়ান এক বার্তায় জানিয়েছেন, ‘উয়েফার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ। আমরা সব সময় বর্ণবাদ ও নিপীড়নের বিরুদ্ধে।’

বর্ণবাদী এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। ম্যাচের পর এক টুইটে তিনি লিখেছেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা আপনার পাশে আছি।’

এই ম্যাচে জিততে পারলে পিএসজির সামনে সুযোগ থাকবে লিপজিগকে হঠিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডের যাবার। ইতোমধ্যেই লিপজিগের কাছে গতকাল ৩-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপের শেষ দল হিসেবে ইতোমধ্যেই বিদায় ঘটেছে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের মত সর্বোচ্চ আসরে খেলতে আসা বাসাকসেহিরের। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

জুন 16, 2026
সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

জুন 16, 2026
ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

জুন 16, 2026
Latest News
ভিসা

বিশ্বকাপের এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

সকালে মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফিফা

সৌদির পতাকায় কালেমা থাকায় মাটিতে রাখেনি ফিফা

Cabo-Verde

বিশ্বকাপে কেপ ভার্দের বিশ্ব রেকর্ড

আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa