Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বর্তমান সময়ের সেরা ওয়ানডে একাদশ বেছে নিলেন হগ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বর্তমান সময়ের সেরা ওয়ানডে একাদশ বেছে নিলেন হগ

By Mohammad Al AminJune 17, 2020Updated:June 17, 20203 Mins Read

বর্তমান সময়ের সেরা ওয়ানডে একাদশ বেছে নিলেন হগ

Advertisement

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক চায়নাম্যান বোলার ব্র্যাড হগ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সেরা ওয়ানডে একাদশটি দিয়েছেন হগ। তিনি জানান, ২০১৯ সালের পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই দল সাজিয়েছেন।

হগের দলের হয়ে ওপেনিং করবেন ভারতীয় ক্রিকেট দলের অপেনার রোহিত শর্মা। ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি সহ ৬৪৮ রান করেছিলেন হিটম্যান। গত বছর ওয়ানডে ফরম্যাটের সেরা ব্যাটসম্যানও হয়েছিলেন তিনি। বছর শেষ করেছিলেন ১৪৯০ রানে। যা সবার চেয়ে বেশি।

রোহিতের সঙ্গী ডেভিড ওয়ার্নার। গত বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতায় ছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারও। তার ব্যাটে এসেছিল ৬৪৭ রান। শুরু থেকেই ঝড় তুলতে সিদ্ধহস্ত তিনি। তার দাপটের সামনে বিপক্ষ বোলারদের দেখায় অসহায়।

নম্বর তিনে আছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। চেজমাস্টার রান তাড়াকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। গত বছর তার ব্যাট থেকে ওয়ানডে ক্রিকেটে এসেছিল ১৩৭৭ রান।

চারে আছেন পাকিস্তানের বাবর আজম। সদ্য এই ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। গত বছর একদিনের ক্রিকেট ম্যাচে ১০৯২ রান এসেছিল তার ব্যাটে। বাবর আজমের প্রতিভায় মুগ্ধ ক্রিকেটমহল। তাকে ইতিমধ্যে কোহলির সঙ্গে তুলনা করা হচ্ছে।

পাঁচে রয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালটা দুর্দান্ত কাটিয়েছেন ২৯ বছর বয়সী স্টোকস। ওয়ানডে ক্রিকেটে ৯৫ ম্যাচে ৪০.৬৩ গড়ে তিন সেঞ্চুরির সাহায্যে ৯৩.৯৪ স্ট্রাইক রেটে ২৬৮২ রান আছে তার। পাশাপাশি ৭০টি উইকেটও শিকার করেছেন তিনি। বোলিংয়ে একবার পাঁচ উইকেটও নিয়েছেন।

ছয়ে রয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ওয়ানডে ক্রিকেটে ১৪২ ম্যাচে ৪০.৮৮ গড়ে ১১৯.৮৩ স্ট্রাইক রেটে ৩৮৪৩ রান করেছেন বাটলার। যার মধ্যে রয়েছে নয়টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি। সঙ্গে ১৭১ ক্যাচ ও ৩১ স্টাম্পিং রয়েছে।

সাতে আছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়ানডে ক্রিকেটে ১৬৫ ম্যাচে ৩১.৮৮ গড়ে ৮৫.৯৬ স্ট্রাইক রেটে ২২৯৬ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে এক ডজন হাফসেঞ্চুরি। আর বাঁহাতি স্পিনার হিসেবে ১৮৭ উইকেটও শিকার করেছেন তিনি।

দুই অলরাউন্ডার স্টোকস ও জাদেজার পর রয়েছেন বোলাররা। প্রথমে আছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁহাতি এ অজি পেসার ৯১ ম্যাচে নিয়েছেন ১৭৮ উইকেট। যার মধ্যে সাত বার রয়েছে পাঁচ উইকেট। গড় ২২.২২, ইকোনমি রেট ৫.১০, স্ট্রাইক রেট ২৬.১।

এর পর আছেন নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। এখনও পর্যন্ত ৩৭টি একদিনের ম্যাচে ৬৯টি উইকেট শিকার করেছেন তিনি। ৪৫ রানে পাঁচ উইকেট তার সেরা বোলিং। গড় ২৫.৭৮, স্ট্রাইক রেট ২৮.৩।

হগের দলে আছেন ভারতীয় পেসার মোহাম্মাদ শামি। ৭৭টি একদিনের ম্যাচে ১৪৪্টি উইকেট শিকার করেছেন তিনি। গড় ২৫.৪২, স্ট্রাইক রেট ২৭.২। একবার পাঁচ উইকেটও নিয়েছেন তিনি।

হগের দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন ভারতীয় লেগস্পিনার যুজভেন্দ্র চাহাল। ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৯১টি উইকেট শিকার করেছেন তিনি। তার মধ্যে দু’বার রয়েছে পাঁচ উইকেট। গড় ২৫.৮৩, ইকোনমি রেট ৫.০৭, স্ট্রাইক রেট ৩০.৫।

হগের বর্তমান সময়ের সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, লকি ফার্গুসন, মোহাম্মাদ শামি ও যুজভেন্দ্র চাহাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

June 28, 2026
রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

June 28, 2026
World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

June 28, 2026

Latest News

তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa