বরিশাল সফরে এসে দেশের বর্তমান হাম পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পর পর হাম প্রতিরোধে ক্যাম্পেইন ও টিকা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর তা বন্ধ ছিল। এর ফলে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে হাম সংক্রমণ বেড়েছে।’

আজ সোমবার বরিশালে কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। দ্রুত টিকা আমদানি ও কার্যক্রম জোরদার করার কারণে সংক্রমণ কমে এসেছে। কিছুদিনের মধ্যেই হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। টিকা গ্রহণের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। পাশাপাশি শিশুদের অপুষ্টিও হাম সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।’
সকালে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডায়াগনস্টিক টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে বরখাস্তের নির্দেশ দেন।
হাসপাতালের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রোগীদের সরবরাহ করা খাবারের মান সন্তোষজনক। তবে রোগীদের অভিযোগ রয়েছে, বহির্বিভাগের চিকিৎসকরা অনেক সময় অনুপস্থিত থাকেন, যার ফলে চিকিৎসাসেবা ব্যাহত হয়। এছাড়া দালালচক্র রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়।’
পরে দুপুরে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার ও কিডনি হাসপাতাল পরিদর্শন করেন। বরিশালে নির্মান সম্পন্ন হওয়ায় ২০০ শয্যার শিশু হাসপাতালটি আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে চালু করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘খুব শীঘ্রই প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে।’
বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম, শুভ কামনা জানালেন ড. ইউনূস
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. লোকমান হাকিম এবং সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এলাহী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


