Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা : স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ স্লাইডার

বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা : স্বরাষ্ট্রমন্ত্রী

By Shamim RezaOctober 6, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা। আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ রকম মানুষ সমাজবিরোধী, এরা অমানুষ।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীতে একজন মায়ের ওপর যে বর্বরোচিত ও পৈশাচিক ঘটনা ঘটিয়ে সেটার ভিডিও করে প্রচার করেছে, এটা বর্বরতার চরম সীমা। অভিযুক্তদের দুইজন ছাড়া সবাইকে গ্রেফতার করা হয়েছে। মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আশা করছি, আদালত এ অমানুষগুলোর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।

নোয়াখালীর ঘটনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখনই কোনো সংবাদ পাচ্ছে, দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামি গ্রেফতার হয়েছে। তাদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে আশা করছি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা বসে থাকিনি।’

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় দেলোয়ার বাহিনী। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় হয়। প্রধান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার রাতে র‌্যাব ১১-এর ডিএডি আবদুল বাশেদ বাদী হয়ে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চেকপোস্টে দেলোয়ার হোসেনকে গুলি ও পিস্তলসহ আটক করে র্যাজব। তার স্বীকারোক্তি মোতাবেক রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই মামলার প্রধান আসামি বাদলকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের মাধ্যমে জিম্মি করে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল দেলোয়ার বাহিনী। তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ আছে বলে তিনি জানান।

পরে রাতে দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জে তার মাছের খামারে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করে র‌্যাব।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে দেলোয়ার বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলা করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

February 5, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

February 5, 2026
Latest News
সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.