ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার উত্তর পারুয়া গ্রামের বসাকপাড়ার খোকন বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement

নিহতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকী বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৪)। এ ঘটনায় গৃহকর্তা খোকন বসাককে (৪২) দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ২টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করি। আমাদের রাঙ্গুনিয়া ও আগ্রাবাদ স্টেশন আগুন নেভানোর কাজ করে। ভোর ৪টায় আগুন নির্বাপণ হয়। নিহতদের মধ্যে কাঙ্গাল বসাক ও লাকী বসাক হলেন খোকন বসাকের বাবা-মা, লাকী বসাক স্ত্রী এবং সৌরভ ও সায়ন্তী তার ছেলেমেয়ে।তিনি বলেন, খোকন বসাকের ঘরটি ছিল সেমিপাকা। পাঁচটি থাকার কক্ষ ছিল। কিন্তু তাদের ঘর থেকে বের হওয়ার দরজা ছিল একটি। বের হওয়ার দরজার সামনে ছিল রান্নাঘর। রাতে রান্নাঘরের চুলার উপর লাকড়ি শুকাতে দেওয়া হয়েছিল। ওই লাকড়ি থেকে আগুনের সূত্রপাত। আগুন রান্নাঘরে ছড়িয়ে পড়ার পর তারা খবর পান। সে সময় ওই দরজা দিয়ে বের হতে না পেরে সবাই একটি কক্ষে গিয়ে অবস্থান নিয়েছিলেন। একস্থানেই সবাই দগ্ধ হন।

স্থানীয় বিজয় সেন জানান, ঘরের দরজার সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে। যার কারণে কেও ঘর থেকে বের হতে পারেননি।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি জানান, বসতঘর সংলগ্ন ভিকটিমদের নিজেদের রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়। সেখানে থাকা বিপুল পরিমাণ লাকড়ির মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের সামনে রাখা একটি সিএনজি অটোরিক্সাও পুড়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।https://inews.zoombangla.com/sami-ar-uddasha-ja-likhlan/

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.