Advertisement
জুমবাংলা ডেস্ক: ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম। অর্থাৎ বসবাস অযোগ্যের তালিকায় ঢাকা এখন চতুর্থ।

নতুন এ জরিপ অনুসারে ২০২১ সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আর তালিকায় সবার নিচে থাকা শহরটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

৩৩ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে এ বছর সর্বশেষ ঘোষিত তালিকার চেয়ে একধাপ এগিয়েছে ঢাকা। ২০১৯ সালে তালিকার ছিল ১৩৮ নম্বরে। আর এবার রয়েছে ১৩৭ নম্বরে। এর আগে, ২০১৮ সালে ঢাকা ছিল ১৩৯তম শহর।

মহামারি করোনার কারণে লকডাউন থাকা শহরের তথ্য সংগ্রহ করতে না পারায় ২০২০ সালের তালিকা করার কাজ বাতিল করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোর উপর ভিত্তি করে ১৪০টি শহরের এ তালিকা তৈরি করা হয়েছে। এতে এ বছর স্থিতিশীলতা ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশ ৩০ দশমিক ৮, শিক্ষা ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামো ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে।

অকল্যান্ডের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। ভিয়েনাকে টপকে এবারের তালিকায় প্রথম স্থান দখল করেছে অকল্যান্ড।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.