Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘বহু যুগ ধরে খালেদা জিয়াকে হুইল চেয়ারে দেখে আসছি’
জাতীয়

‘বহু যুগ ধরে খালেদা জিয়াকে হুইল চেয়ারে দেখে আসছি’

By Sibbir OsmanDecember 4, 2019Updated:December 4, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হুইল চেয়ারে করে চলাফেরা করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং খালেদা জিয়া বিদেশে গিয়ে হুইল চেয়ারে করে শপিং করেছেন, এমনকি হজও করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে বছর তিনেক আগে সরে দাঁড়ানো মোসাদ্দেক আলী ফালু বিদেশে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে সহায়তা করেছেন বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিন বছর পর দলের এই ফোরামটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, ২০১৬ সালের ১৫ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া যে অসুস্থ, সেটি তো পুরনো খবর। তিনি যখন ১৯৯১ সালে ক্ষমতায় আসেন, তখন আমেরিকায় গিয়ে পায়ের নি-ক্যাপ রিপ্লেস করেছিলেন, অপারেশনও হয়। তারপর আবার সৌদি আরবে অপারেশন করান। খালেদা জিয়া যখন বিদেশে গেছেন, তখন তো হুইল চেয়ারে শপিং করতেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফালু হুইল চেয়ার ঠেলত, আর খালেদা জিয়া শপিং করত। সে (খালেদা জিয়া) যখন হজে যায়, তখন ফালু হুইল চেয়ার ঠেলেছে, খালেদা জিয়া হজ করেছে। কাজেই এই যে হুইল চেয়ারে বসা, এটি নতুন কিছু না। এটি তো আমরা বহু যুগ ধরে দেখে আসছি। তারপরও আবার তার জন্য আন্দোলন। তিনি এতিমের অর্থ আত্মসাৎ করেছেন। আল্লাহ তো বলে দিয়েছেন— যে এতিমের অর্থ আত্মসাৎ করে, আল্লাহ নিজেই তার ব্যবস্থা নেন।’

কারাগারে খালেদা জিয়ার সুযোগ-সুবিধা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, পৃথিবীর কোনো দেশ কি এই দৃষ্টান্ত দেখাতে পারবে যে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে সেবার জন্য তার নিজস্ব কাজের বুয়া দেওয়া হয়? সেটিও কিন্তু খালেদা জিয়া কারাগারে বসে পাচ্ছেন।

সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির একপাশে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও সভাপতিমণ্ডলির সদস্যরা ছিলেন।

উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। সভাপতিমণ্ডলির সদস্যদের মধ্যে বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম নাহিদ, কর্ণেল(অব.) মুহাম্মদ ফারুক খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। এছাড়াও কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর উপস্থিত ছিলেন। বাকি সদস্যরা সামনের দিকে উপস্থিত ছিলেন।

সূত্র : সারাবাংলা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

February 6, 2026
Latest News
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.