
আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে উল্লাসে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে, পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সিটি, শিকাগো, আটলান্টা- কোথায় হচ্ছে না সেলিব্রেশন।
পেনসিলভ্যানিয়াতে বিজয়ের মধ্য দিয়ে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের বেশি পেয়ে যান জো বাইডেন। সঙ্গে সঙ্গে তার দলীয় নেতাকর্মী, ভক্ত, সমর্থনকারীরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন। সে উল্লাস বাঁধভাঙ্গা। দিনের শুরু এখন যুক্তরাষ্ট্রে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই জোয়ারে আরো মানুষ যোগ হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


