
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমরা গর্বিত ও আনন্দিত।’ ক্রিকেট খেলায় টাইগাররা যে চমক দেখাচ্ছে তা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে।
রওশন এরশাদ বলেন, ‘নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ধারাবাহিকভাবে এ ধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে। ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়।’
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করে বলেন, ‘নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামীতেও আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



