Advertisement
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে নৌকা। এই নৌকা মার্কায় ভোট দিলে বিএনপির তলাবিহীন ঝুড়ির দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে বাংলাদেশ।’

আজ (৪ জানুয়ারি) দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসময় দেশের উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে আছে। অসহায় মানুষেরা পাচ্ছে সরকারের বিভিন্ন ধরনের ভাতা। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আজ আলোকিত বাংলাদেশ।’

ইকবালুর রহিম আরও বলেন, ‘নৌকা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি-জামায়াতের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত করা হয়েছে। দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রতিটি গ্রামই এক একটি নগর হিসেবে গড়ে উঠবে। গ্রামের মানুষও উন্নত জীবন পাবে সেটা শেখ হাসিনা সরকার নিশ্চিত করবে। সমগ্র বাংলাদেশই হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।’

তিনি বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনি বিস্তৃত করতে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুঃস্থ মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতাসহ ভাতার হার ও আওতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ষড়নযন্ত্র করে শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না। জনগন বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে।

নৌকার এই প্রার্থী বলেন, ‘বাংলাদেশে কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। বিনামূল্যে বই ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা সরকার।’

কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আহাসান হাবিব সরকারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বীরমুক্তিযোদ্ধা লোকমান হাকিম, দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক জয়ন্ত মিশ্র, বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক আহসান হাবিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.